ঝালকাঠি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ মার্চ ২০২৬) ঝালকাঠি শহরের বার্গার ল্যাব চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সংস্থার সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, যিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন হাসান সরদার জুয়েল, সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (কেন্দ্রীয় কমিটি)।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান (জেলা আমির)সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিল শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক ও সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল রমজানের আধ্যাত্মিকতা ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন মানবিক ও সম্মিলিত আয়োজনের জন্য সংস্থার নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন এবং সাংবাদিকদের কল্যাণে আরও কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।