বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ওয়ার্ড উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে মতবিনিময়

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতরের আবহে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহেদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত এ সাক্ষাৎ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়; বরং ঈদের চেতনায় অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর একটি কার্যকর উদ্যোগে পরিণত হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার বিষয়ে আলোচনা হয়। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক কার্যক্রমকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের বিএম সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাস, অফিস সম্পাদক মামুন খান, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মো. নাজমুল খান, মো. ওলিউল্লাহ, মো. মোকারম ইসলাম, মো. মিজান খানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রোকন সদস্যরা।

সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করে, যা ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com