বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান স্বাধীনতা দিবস

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
বাঙালি জাতির ইতিহাসের সর্ব শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনা দিন পালিত হচ্ছে সাতক্ষীরার সর্বত্রে। পরাধীনতার শিকল ছিঁড়ে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ডাক এসেছিল দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার। আনুষ্ঠানিক সূচনা হয়েছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের। ২৫ মার্চ দিন গত রাতের মধ্য প্রহরে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে গণহত্যা। স্বজন হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে ২৬ মার্চ থেকেই শুরু হয় প্রতিরোধ। এর পর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহিদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। সারা দেশের মত সাতক্ষীরার মানুষ আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। সূর্যোদয়ের প্রথম প্রহর থেকে সীমান্তঘেঁষা এই জেলায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। প্রত্যুষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়, জেলা প্রশাসন,জেলা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। একই সঙ্গে বীর শহিদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত ও দোয়া করা হয়। সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন,জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের পর পুলিশ,আনসার,কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মনোজ্ঞ মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক,পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল,মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. শহিদুল ইসলাম,জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মো.শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com