বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

শহীদদের প্রতি বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ⠀

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মহাসচিব এম নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, সাংবাদিক মোঃ বাবুল হোসেন বাবলা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক জাফরুল ইসলাম (জাহিদ), সাংবাদিক রুবেল, সাংবাদিক নূরনবী, মোঃ বশির উদ্দিন, মোহাম্মদ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের পর শুরু হওয়া মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে সাংবাদিক সমাজকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শেষে তারা মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com