বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গোলাপগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সাহাদাত হোসেন কামাল
গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক অনুষ্ঠানে গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভা উপস্থাপনা করেন সন্তান কমান্ডের সদস্য আলী হোসেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাৎআনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি এবং এ ধরনের আয়োজন সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
প্রধান আলোচকের বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের এ ধরনের আয়োজন মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সুদৃঢ় করে।
সংবধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মুতলিব, শফিকুর রহমান, আব্দুল আহাদ, ফজলুল রহমান ও আব্দুল খালিক প্রমুখ।
এছাড়া কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের সভাপতি খায়রুল ইসলাম শুয়েব এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে “আজীবন সম্মানিত সদস্য” হিসেবে ঘোষণা করে সম্মাননা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধারা করতালি দিয়ে অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আনোয়ার শাহজাহানসহ উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com