বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড: ৪০ মিনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ।

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর:

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ডের মিলগেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বসতঘর ও গৃহস্থালি সামগ্রী পুড়ে গিয়ে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে নিশাত মহল্লায় শিল্পী নামের এক বাসিন্দার ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ফালান, মিস্টার ও সখিনা নামের আরও কয়েকজনের বসতঘরে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। আগুন লাগার পরপরই হামীম গ্রুপ ও এস এস স্টিল কর্পোরেশনের নিরাপত্তাকর্মীরা কর্তৃপক্ষের নির্দেশে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। একই সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দীর্ঘ প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে আগুন সম্পূর্ণ নির্বাপণে আরও কিছু সময় কাজ চালিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল মান্নান জানান, ৫টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সম্পূর্ণ নির্বাপনের কাজ চলছে।অন্যদিকে, টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি, যা স্থানীয়দের জন্য কিছুটা স্বস্তির বিষয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস তদন্ত করছে।সংবাদ লেখা পর্যন্ত রাত প্রায় ৮টা পর্যন্ত আগুনের সূত্রপাতের নির্দিষ্ট কারণ এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com