বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬


‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

‎ খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ জন শিক্ষার্থী। আজ ০৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়।আর্ককেইউ-বার্জার ‘থিসিস অব দ্য ইয়ার-২০২৬’-এ প্রথম স্থান অর্জন করেন মো. মোস্তাকিম বিল্লাহ। দ্বিতীয় হন তারানা তাহসিন তন্নি এবং তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া খাতুন। কমেন্ডেশন অ্যাওয়ার্ড পান রাতুল হাসান রাব্বি ও শফিউল ইসলাম হৃদয়। একাডেমিক এক্সেলেন্সের জন্য বিভিন্ন শিক্ষাবর্ষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০১৯-২০ শিক্ষাবর্ষে: মো. হাসিবুল ইসলাম মিশু, কানিজ ফাতিমা খুশি, মো. মিজানুর রহমান ও আমিনা তাবাস্সুম প্রমা। ২০২০-২১ শিক্ষাবর্ষে: বৃষ্টি পাইক, সুরেশ বিশ্বকর্মা, তাসাদ্দুক হোসেন, শেখ ফারিয়া ফাইজা ও মো. হাসান শাহরিয়ার। ২০২১-২২ শিক্ষাবর্ষে: তাহমিন রহমান, ফাতিমা করিম খুশি, তিথী সরকার, সুরেশ বিশ্বকর্মা, মধুশ্রী রায় ও শেখ সাকিব রহমান। ২০২২-২৩ শিক্ষাবর্ষে: মো. আশিফুর রহমান অমি, সুরাইয়া নওশিন, বৃষ্টি পাইক, সুরেশ বিশ্বকর্মা ও কানিজ ফাতিমা খুশি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে: আফ্রিদা বিনতে আমির হামীন, এথেনা বারিকদার, তাহমিন রহমান, মো. ফেরদৌস মন্ডল রনি, সীমান্ত সাহা রাতুল ও মো. নাদিম হোসেন। স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মোহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার (সেলস এন্ড মার্কেটিং) একেএম সাদিক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ এবং জেনারেল সেলস ম্যানেজার (কর্পোরেট সেলস এন্ড সার্ভিস) সাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও এঙ্টার্নাল রিসোর্স কো-অর্ডিনেটর শিবু প্রসাদ বসু। বক্তারা বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং ভবিষ্যৎ জীবনে এ অর্জন তাদের অনুপ্রেরণা জোগাবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বার্জার পেইন্টস এ উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইমন কুমার সাহা বিষ্ণুপদ ও এথেনা বারিকদার। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, বার্জার পেইন্টসের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com