বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গভীর ও এল.এল পি ডিপ টিউবওয়েলের আবেদন করেন,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বদী মাঝাপাড়ার জমি গুলো উঁচু হওয়ায় সেচ ব্যাবস্থা না থাকায় কৃষকদের কষ্ট লাঘব করতে আনারুল ইসলাম গভীর ও এল.এল পি ডিপ টিউবওয়েলের আবেদন করেন,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)তে

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৭,নং রণচণ্ডী ইউনিয়নের ৯,নং ওয়ার্ড বদী মাঝাপাড়ার কৃষিক্ষেত জমি গুলো উঁচু হওয়ায়, পানি সেচ দিতে হিমসিম খাচ্ছে কৃষকরা।সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষি জমিগুলো উর্বর,তবে অতিরিক্ত উঁচু হওয়ার ফলে কৃষকরা জমিতে পানি উত্তলনে খুব হিমসিম খাচ্ছে, যার ফলে তারা সঠিকভাবে চাষাবাদ করতে পারছেনা।একপর্যায়ে ফসল উত্তলন করে দেখে কৃষকদের অনেক লোকসান হয়েছে। কারন, প্রতিটি জমিতে আলাদা আলাদা সেচের ব্যাবস্হা করতে হয়।কৃষকরা বলেন, আমরা জমিতে সকালে পানি সেচ দিলে বিকেলে এসে দেখি জমিতে পানি নেই।কৃষকরা বলেন আমরা প্রায় ১৫০ জন কৃষক। জমি প্রায় ২৫০-৩০০ একর হবে।এই জমিগুলোতে আমরা পানি উত্তলন করতে খুব হিমসিম খাচ্ছি, তাই আমরা সকল কৃষকরা আমাদের এলাকার আনারুল ইসলামকে একটি গভীর ডিপ টিউবওয়েল বা এল.এল.পি ডিপ টিউবওয়েলের আবেদন করতে বলি।কারন,তাদের নিজস্ব ও পারিবারিক জমি ১৯ একরের বেশি।এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের বলেন,আনারুলের জমির পাশেই নদী আছে, সেখানে এল.এল.পি ডিপ টিউবওয়েলের ব্যাবস্থা হলে নদীর পানিকে আমরা কৃষিতে সেচ কাজে ব্যাবহার করতে পারবো।তখন আমরা কৃষকরা বেশ সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। এলাকাবাসী আরো বলেন,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি),কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের আকুল আবেদন,আমাদের এলাকার জমিগুলো সারেজমিনে তদন্ত করে আমাদের কৃষকদের কষ্ট লাঘব করতে সেচ কার্য সুবিদা বৃদ্ধির লক্ষ্যে একটি গভীর ডিপ টিউবওয়েল বা এল.এল.পি ডিপ টিউবওয়েল আনারুল ইসলামকে দিলে, আমরা কৃষকরা অনেক উপকৃত হবো।একপর্যায়ে গণমাধ্যম কর্মীরা আনারুল ইসলামকে জিজ্ঞেস করলে,তিনি বলেন,আমাদের এলাকাটা খুব উঁচু, পানি সঠিকভাবে কৃষকরা সেচ দিতে পারেনা,যার ফলে আমরা সকলে খুব কষ্টে আছি।এলাকার কৃষকরা সবাই আমাকে একটি গভীর এল.এল.পি ডিপ টিউবওয়েলের জন্য আবেদন করতে বলে,তখন আমি আমার নিজের জমি ও আমার এলাকার কৃষকদের পানি সেচের কষ্ট দেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) তে আবেদন করি।এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি।তবে এলাকাবাসী পক্ষ থেকে আমি উর্ধতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন করি,যাতে আমার এই উচু এলাকায় তারা পর্যবেক্ষণ করে আমাদের কৃষকদের কষ্ট লাঘব করার নিমিত্তে একটি গভীর এল.এল.পি ডিপ টিউবওয়েলের ব্যাবস্থা করে দেন উর্ধতন কর্মকর্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com