বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ত্রিশালে জনবান্ধব ওসি ফিরোজকে সরিয়ে ফের ওসি মনসুরের আগমনে এলাকায় সমালোচনার ঝড়!

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

যেখানে সাধারণ মানুষের স্বস্তি আর সততার চেয়ে অদৃশ্য ক্ষমতা আর চিরস্থায়ী বন্দোবস্তের জোর অনেক বেশি। নির্বাচন উপলক্ষে তড়িঘড়ি করে বদলি হওয়া সাবেক ওসি মনসুর রহমান আবারও অলৌকিক ক্ষমতায় ত্রিশাল থানার সিংহাসন পুনরুদ্ধার করেছেন। আর এতেই প্রশ্ন উঠেছে, পুলিশি প্রশাসনে জনমতের কি তবে কোনো মূল্য নেই?
​জানা যায়, ​বর্তমান ওসি ফিরোজ হোসেন যোগদানের পর থেকেই ত্রিশাল থানার চিরচেনা চিত্র পাল্টাতে শুরু করেছিল। সাধারণ মানুষ থানায় গিয়ে হয়রানির বদলে পাচ্ছিল আইনি সেবা। ঘুষ-তদবিরের রাজত্ব কমিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি অল্প দিনেই কুড়িয়েছিলেন সাধারণ মানুষের অকুণ্ঠ প্রশংসা। কিন্তু কথায় আছে, “ভালো মানুষের কদর সব জায়গায় থাকে না।” জনবান্ধব এই কর্মকর্তার কর্মকাণ্ডে যখন সাধারণ মানুষ আশার আলো দেখছিল, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো উড়ে এলো সাবেক ওসির প্রত্যাবর্তনের খবর।

​নির্বাচনী ডামাডোলে যাকে নিয়ম মেনে বদলি করা হয়েছিল, কোন মন্ত্র বলে তিনি আবার একই থানায় ফিরে এলেন, তা নিয়ে পুরো উপজেলায় চলছে মুখরোচক আলোচনা। সাধারণ মানুষের প্রশ্ন, ত্রিশাল কি তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য বরাদ্দকৃত জমি? এই অলৌকিক বদলির পেছনে কোন প্রভাবশালী মহলের হাত রয়েছে, তা নিয়ে বইছে আলোচনার ঝড়। অপরদিকে ​থানার অন্দরে আরও এক বিস্ময়কর চরিত্র হয়ে আছেন বর্তমান তদন্ত ওসি গোলাম মোস্তফা রুবেল। তিনি যেন এই থানার অবিচ্ছেদ্য অংশ। একই থানায় এসআই পদে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়েও তিনি এলাকা ছাড়েননি। পদোন্নতি মানেই যেখানে অন্য কর্মস্থলে বদলি হওয়ার কথা, সেখানে তিনি ত্রিশাল থানাতেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ গেড়ে বসে আছেন। বছরের পর বছর একই থানায় অবস্থান করে তিনি যে প্রভাব-প্রতিপত্তির বলয় তৈরি করেছেন, তা নিয়ে খোদ পুলিশের ভেতরেই কানাঘুষা চলছে।
​ফিরোজ হোসেনের মতো একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে বিতর্কিত পদ্ধতিতে পুরনো ওসিকে ফিরিয়ে আনা এবং তদন্ত ওসির বছরের পর বছর একই স্থানে টিকে থাকা, সব মিলিয়ে ত্রিশালের সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জনমনে এখন একটাই প্রশ্ন, প্রশাসন কি জনগণের সেবার জন্য, নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষমতা প্রদর্শনের চারণভূমি?

​সততার পরাজয় আর ‘অলৌকিক’ ক্ষমতার এই খেলা বন্ধ না হলে সাধারণ মানুষের আইনি ব্যবস্থার ওপর থেকে আস্থা চিরতরে হারিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই অলৌকিক বদলির রহস্য উন্মোচন করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com