নববর্ষের এই বিশেষ লগ্নে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে নামে হাজারো নেতাকর্মীর ঢল। পুরো আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা।
প্রধানমন্ত্রী গাজীপুরে পৌঁছালে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা-এর বলিষ্ঠ নেতৃত্বে পেশাজীবী দলের হাজারেরও বেশি নেতাকর্মী পুষ্পস্তবক ও স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম হজরত আলী আকন্দ এবং গাজীপুর মহানগরের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিশ্ব। শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেত্রী দিলারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই এই রাজনৈতিক ঐক্য।
কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা-এর সরাসরি তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও বিশাল জমায়েত। জেলা ও মহানগরীর সকল অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্র