এখানে ডাক্তার দেখানোর জন্য হটলাইন 09666 750075 নম্বর দেয়া আছে যা সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ফোন করে সিরিয়াল দিতে হয় কিন্তু কেউ এই নম্বরে ফোন করে ডাক্তারের সিরিয়াল দিতে পারেন না । সিরিয়ালের জন্য ১ মাসের বেশি চেষ্টা করে ব্যর্থ হায় জনৈক ব্যক্তি সরাসরি ০৯/০৪/২০২৬ তারিখে ডাক্তারের চেম্বারের সামনে সিরিয়াল নেয়ার দায়িত্বে থাকা ব্যক্তিকে উৎকোচের মাধ্যমে দুপুর ২ টা থেকে অপেক্ষা করে সন্ধ্যা ৬ টায় ডাক্তরের সাক্ষাত পান | ডাক্তার উক্ত রোগীকে দেখে যথাযথ ব্যবস্থাপত্র দেন এবং বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন। ইকো ছাড়া সকল পরীক্ষা যে কোন স্থানে করানো যাবে সকল পরীক্ষা বাহিরে করান | এই ইকো করতেই তাকে চরম ভোগান্তি পোহাতে হয় | ০৯ 08/202৬ তারিখ বৃহস্পতিবার ইকার জন্য টাকা জমা দিতে গেলে বলা হয় ইকো রুম থেকে টোকেন আনতে | টোকেন আনতে গিয়ে জানা যায় আজ কোন সিরিয়াল নাই আগামী শনিবার ১১/০৪/২৬ তারিখ সকাল ৭ .৩০ মিনিটে আসেন | শনিবার সকাল ৭.৩০ মিনিটে শতাধিক লোকের পিছনে লাইনে দাড়িয়ে ৮.৪৫ মিনিটে কাউন্টারে টাকা জমা দিতে চাইলে বলা হয় সিরিয়াল শেষ হয়ে গেছে | ইকো রুম থেকে টোকেন নিয়ে আসেন | ইকো রুমে গেলে বলা হয় আজ সিরিয়াল শেষ আগামীকাল আসেন | পরদিন ভোর ৬ টার গিয়ে দেখা যায় প্রায় ৪০ জন লাইনে দাড়িয়ে আছেন টাকা জমা দেয়ার জন্য | তাদের পিছনে লাইনে দাড়িয়ে প্রায় ২ ঘন্টা অপেক্ষা করার পর টাকা জমা নেয়া হয় এবং বিকাল ৩.০০ টায় ইকো করবে বলে জানান | ১২/08/২০২৬তারিখ রবিবার ৩.০০ টায় গিয়ে দেখা যায় ইকো রুমের সামনে শতাধিক লোকের জটলা কেউ কোন কথা শুনছে না | একজন সিকিউরিটি গার্ড কে অনেকে জিগ্যেস করছে | শেষ পর্যন্ত গার্ড কে জিগ্যেস করার সুযোগ হলো | জমা শ্লিপ দেখে বললেন ডাকবে | ৫.০০ টা বেজে যায় ডাক পড়েনা | শেষ পর্যন্ত ভীড় ঠেলে ভিতরে প্রবেশ করে ইকো করা সম্ভব হল | এখন রিপোর্ট পাওয়ার পালা বলা হলো নীচে রিপোর্ট দেয়া হবে | প্রবেশ গেটের পাশেই এক মহিলা রিপোর্ট সরবরাহ করছেন দুটি লাইন ১ টি পুরুষ ও ১ টি মহিলা | কিছু সময় দাড়িয়ে থাকার পর বলা হয় আপনার রিপোর্ট এখনও আসে নাই | প্রায় ১ ঘন্টা দাড়িয়ে থাকার পর ইকো রিপোর্ট পাওয়া গেল |
এখন ডাক্তারকে রিপোর্ট দেখানোর পালা সকল রিপোর্ট ফাইল বন্ধী কার শেষ পর্যন্ত রাত ৮.০০ টায় ডাক্তারকে দেখানোর সুযোগ পাওয়া গেল | যেন ১ মাসের ডাক্তার দেখানোর যুদ্ধ শেষ করা সম্ভবপর হল |
প্রতিটি স্থানে এত বিশৃঙ্খল পরিস্থিতিতে কীভাবে এরূপ একটি গুরুত্বপুর্ন স্বনামধন্য হাসপাতাল চলতে পারে আর কিভাবেই বা এখানে মানুষ সেবা নিতে পারে চিকিৎসা সেবা নিতে আসা ভূক্ত ভোগী ছাড়া আর কেউ অনুধাবন করা অসম্ভব | দেশের এমন একটি গুরুত্বপুর্ন সেবা মুলক প্রতিষ্ঠানটিতে আর একটু শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে সারাদেশের মানুষ হার্টের চিকিৎসায় অনেকটা উপকৃত হত বলে এখানে আসা সেবা প্রার্থীদের প্রত্যাশা |