বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

আসন্ন কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন। ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন কামনা করছেন।একান্ত সাক্ষাৎকারে জসীম উদ্দিন জানান, মেয়র নির্বাচিত হলে কালিয়াকৈরকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট এবং সড়ক বাতির অভাব প্রকট আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পেলে প্রথম ছয় মাসের মধ্যেই প্রধান সড়কগুলোর ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিটি মহল্লায় প্রয়োজনীয় নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলার মাঠ সংস্কার, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান তিনি। তার মতে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, তবে নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সমস্যা সমাধানে কাজ করব।
উল্লেখ্য, কালিয়াকৈর একটি শিল্প-কারখানা অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে শ্রমিক ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের ধারণা তাদের সমর্থনই আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com