বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সংসদে আবেগের নয়, যুক্তির ভিত্তিতে হওয়া উচিত — ড. মঈন খান

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান রবিবার (৩ মে) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রন পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সংসদে আবেগ নয়, যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বা ডিবেট গণতান্ত্রিক ব্যবস্থারই অংশ, এটিকে উত্তেজনা হিসেবে না দেখে স্বাভাবিক চর্চা হিসেবে দেখা উচিত। তিনি আরও বলেন, একদলীয় শাসনামলে সংসদে একপাক্ষিক বক্তব্যের প্রাধান্য ছিল। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকবেই, সবাই একইভাবে কথা বলবে না—এটাই স্বাভাবিক বাস্তবতা। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে সংসদ পরিচালিত হলে তা আরও কার্যকর হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম. এ. মুবিন খান এবং মেডিকেল কলেজের পরিচালক কর্নেল ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানীসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা। নবীন শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রন পরিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com