বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাংবাদিক সোহাগ শিকদারের শুভেচ্ছা গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৬ মে

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জেলার সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থী ও ভোটারদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।খবর আইবিএননিউজ ।
এ উপলক্ষে জেলার সাংবাদিক সমাজ, নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রাইম নিউজের প্রতিনিধি এবং গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক সোহাগ শিকদার।
তিনি বলেন, “সুস্থ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক—এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সোহাগ শিকদার আরও বলেন, গোপালগঞ্জের সাংবাদিক সমাজ সবসময়ই পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। আগামী দিনের সাংবাদিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সেই ধারা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ মেডিকেল কলেজের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ‘সোহাগ শিকদার সুপার মার্কেট’-এর স্বত্বাধিকারী সোহাগ শিকদার সামাজিক ও সাংবাদিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর সফলতা কামনা করেন এবং গোপালগঞ্জের সাংবাদিক সমাজের উত্তরোত্তর উন্নয়ন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com