বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মানবতার সেবায় ঝালকাঠিতে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সৈয়দ রুবেল , ঝালকাঠি জেলা প্রতিনিধি :

বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। সরকারি ছুটির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠিতে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।
পরে রেডক্রিসেন্টের সাতটি মূলনীতি, মানবসেবামূলক কার্যক্রম এবং দিবসের প্রতিপাদ্য তুলে ধরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
সকাল ১০টায় ইউনিট অফিসে “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাবেক যুবপ্রধান অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, রেডক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল কাদের এবং যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান মোঃ নাঈম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মানবতার সেবায় নিবেদিত রেডক্রস রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধাহত মানুষের সেবার মাধ্যমে যে মানবিক আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com