বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামঃ তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে
সুস্থ,মেধাবিকাশমূলক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সরকার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে, তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” আয়োজন।

শুক্রবার “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর চট্টগ্রাম জেলা পর্যায়ের সপ্তম দিনের বিভিন্ন ইভেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।

খেলাধুলা তরুণদের আত্মবিশ্বাসী করে তোলে, শৃঙ্খলাবোধ শেখায় এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিক শক্তি তৈরি করে।

তিনি আরও বলেন, “‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি রাষ্ট্রীয় উদ্যোগ। এই আয়োজনের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যারা দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।”

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন। বাংলাদেশের নতুন প্রজন্ম থেকেও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, সন্তানদের আগ্রহ ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে তাদের এগিয়ে যেতে সহযোগিতা করতে হবে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো গেলে সমাজ থেকে মাদক ও অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এদিন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, সিজেকেএস মিলনায়তনে দাবা, সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট এবং সিজেকেএস সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জেলা স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী।

অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ে বালক বিভাগে বায়েজিদ থানার মোহাম্মদ জাওয়াদ কাদের এবং বালিকা বিভাগে ফটিকছড়ি উপজেলার প্রেমা চৌধুরী প্রথম স্থান অর্জন করে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর দ্রুততম বালক ও বালিকার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com