বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনী অনুষ্ঠানে এআই প্রযুক্তি ব্যবহার করে সাত দিনে ৩০০শ অধিক মামলা : ডিএমপি পুলিশ কমিশনার

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

শহিদুল ইসলাম সাগর : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা বলেছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্য করায় তিনশ অধিক মামলা দেয়া হয়েছে । এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ সোমবার (১১ মে, ২০২৬) দুপুরে রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে জানিয়ে ডিএমপি পুলিশ কমিশনার বলেন, ক্রসিং কিংবা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
মো. সরওয়ার বলেন, আপাতত আটটি পয়েন্ট ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, পর্যায়ক্রমে আরো ৩০টির বেশি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।
গাড়ির মালিক ও চালকদের উদ্দেশ্য করে মো: সরওয়ার বলেন, যারা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটি)র সঠিক নম্বর প্লেট ব্যবহার করেনা তাদের বিরুদ্ধে আগামী দুই-এক দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক)সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদা অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com