বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ মুজাহিদুল ইসলামঃ

রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ ই মে ২০২৬ ইং) দুপুর ২টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে সর্ব সম্মতি ক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “নতুন কমিটিকে আগামী দিনগুলোতে দেশ ও দশের সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতার মহান ব্রত নিয়ে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”
সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, দায়বদ্ধতা ও সমাজ সংস্কারে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী,মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখ প্রমুখ।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com