সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি:
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে দুই অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির।
বক্তারা বলেন, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মো. আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠান শেষে স্থানীয়রা করতালি ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের অভিনন্দন জানান। এ ধরনের আয়োজন শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন।