বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ জহিরুল ইসলাম হামিদ
বিশেষ প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া এলাকায় দেশের প্রথম “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণাখাতে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ চৌরাস্তা এলাকার ধরপাড়া মৌজায় প্রায় ৮ দশমিক ২০ একর জমির ওপর প্রতিষ্ঠানটি নির্মিত হচ্ছে। প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্পের প্রথম ধাপে একটি আধুনিক একাডেমিক ভবন এবং ছয়তলা বিশিষ্ট আবাসিক হোস্টেলের আংশিক নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে ইনস্টিটিউটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সাড়া ব্যবস্থাপনা, জলবায়ুর প্রভাব মূল্যায়ন এবং মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

বিশেষজ্ঞদের মতে, গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক এ ধরনের প্রতিষ্ঠান দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর করতে সহায়তা করবে। পাশাপাশি উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকাসহ সারা দেশে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com