বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তর সিটিতে সুয়ারেজ লাইনের কাজ করতে গিয়ে গ্যাস লাইন বিচ্ছিন্ন: ঢাকালক্ষাধিক বাড়িঘরের গ্যাস পাইপে পানি ঢুকে চরম ভোগান্তি

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

​মোঃ সুজন ইসলাম সাজিদ ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকায় সুয়ারেজ পাইপ লাইনের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তিতাস গ্যাসের মেইন ও সার্ভিস লাইন বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এর ফলে বিপুল সংখ্যক গ্রাহকের বাসা-বাড়ির গ্যাস পাইপের ভেতর পানি ঢুকে পড়েছে। তিতাসের গ্যাস লাইনে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার শত শত সাধারণ মানুষ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন ফরিদ মার্কেট থেকে শুরু করে মোল্লার টেক উদয়ন স্কুল রোড হয়ে মধ্য আজমপুর পর্যন্ত সুয়ারেজ পাইপ লাইনের খনন ও সংস্কার কাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত সেখানে থাকা তিতাস গ্যাসের ২ ইঞ্চি ব্যাসের মেইন লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে গ্রাহকদের সংযোগের জন্য থাকা ৩/৪ ইঞ্চি সার্ভিস টি (Service Tee) এবং রাইজার পাইপ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
​পাইপলাইন বিচ্ছিন্ন হওয়ার পর সুয়ারেজের গর্তে জমে থাকা কর্দমাক্ত পানি তীব্র বেগে তিতাস গ্যাসের মেইন লাইনে এবং সেখান থেকে গ্রাহকদের বাসা-বাড়ির অভ্যন্তরীণ পাইপলাইনে প্রবেশ করে।
​ভুক্তভোগী এলাকাবাসী জানান, গ্যাস লাইনে পানি ঢুকে যাওয়ার পর থেকে পুরো এলাকার গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। অনেক বাসায় গ্যাসের চুলা দিয়ে এখন আগুনের বদলে পানি বের হচ্ছে। রান্না-বান্না সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো মানুষ। হঠাৎ করে এমন বিপর্যয়ে গ্রাহকদের বাসা-বাড়ির ভেতরের পাইপলাইন ও মূল্যবান রাইজার ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছেন।
​এলাকাবাসীর অভিযোগ, সুয়ারেজ লাইনের মতো বড় ধরনের খনন কাজ করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল। গ্যাস, বিদ্যুৎ বা পানির মতো জরুরি সেবা লাইনের ম্যাপ না দেখে এবং তিতাস কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করে কাজ করার কারণেই আজ এত বড় দুর্ঘটনা ঘটেছে।
​এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে গ্যাস লাইনটি মেরামত করা এবং বাসা-বাড়ির পাইপ থেকে পানি নিষ্কাশন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com