বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ শুক্রবার ( ১৫ মে ২০২৬) বিকাল ৩. ৪৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র উদ্যোগে এম এ আলীম সরকার এর সভাপতিত্বে দেশের স্বার্থবিরোধী যুক্তরাষ্ট্রের দাসত্ব চুক্তি বাতিলের দাবিতে গণ-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ ।

সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, পশ্চিমা কর্তৃত্ববাদী শক্তিগুলো বিভিন্ন অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের তিন দিন আগে ড. ইউনুস দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন দাসত্ব চুক্তি করেছে, যা দেশের স্বার্থের পরিপন্থী এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নির্ভরশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। ইউনুস দেশকে অগ্নিগর্ভে রেখে গেছে।

আমরা মনে করি, বিদেশি শক্তির চাপের কাছে নতি স্বীকার করে দেশের নীতি নির্ধারণ করা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের জনগণ কখনোই এমন কোনো চুক্তি মেনে নেবে না, যা দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র-যুবসমাজ এবং জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বর্তমান বিশ্ব বাস্তবতায় উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। কোনো প্রকার বৈষম্যমূলক একতরফা শর্তযুক্ত চুক্তি স্বাধীন দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।

এম এ আলীম সরকার আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী সব ধরনের মার্কিন চুক্তি বাতিল করার দাবি জানান।
প্রথমত, দেশের সার্বভৌমত্ববিরোধী সব চুক্তি প্রকাশ করতে হবে।
দ্বিতীয়ত, জাতীয় স্বার্থবিরোধী মার্কিন চুক্তি বাতিল করতে হবে।
তৃতীয়ত, বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপ বন্ধ করতে হবে।
চতুর্থত, জনগণের মতামত ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি করা যাবে না।
পঞ্চমত. স্বাধীন ও আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।
আরও বক্তব্য রাখেন মো: জামাল উদ্দিন, তাহমিনা আক্তার বকুল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রমুখ।

উক্ত গণ-সমাবেশ সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com