বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

অবশেষে জনসাধারণের সুবিধার্থে খুলে দেওয়া হলো উত্তরা আব্দুল্লাহপুর সড়কের নির্মাণকাজের ২০ শতাংশ অংশ।

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
দীর্ঘদিনের ভোগান্তির পর জনসাধারণের চলাচল সহজ করতে অবশেষে খুলে দেওয়া হয়েছে উত্তরা আব্দুল্লাহপুর এলাকার চলমান সড়ক নির্মাণকাজের প্রায় ২০ শতাংশ অংশ। এর ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন সরকার, প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি আনিসুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তবে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও আশেপাশের জনগণের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্রও উঠে এসেছে। অনেকেই অভিযোগ করেন, কাজের মান প্রত্যাশা অনুযায়ী হয়নি। তাদের দাবি, যেভাবে টেকসই ও মানসম্মত কাজ হওয়ার কথা ছিল, বাস্তবে তা সঠিকভাবে সম্পন্ন হয়নি। এভাবে কাজ চলতে থাকলে রাস্তা বেশিদিন ভালো থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জনাব মহিউদ্দিন সরকারকে হোয়াটসঅ্যাপে ফোন ও বার্তা পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নজরদারি বৃদ্ধি এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com