ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ছাত্রনেতা মোঃ আশিকুর রহমান (মানিক)।
এক শুভেচ্ছা বার্তায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার অন্যতম নেতা মোঃ আশিকুর রহমান (মানিক) বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষ। ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও সুশৃঙ্খল জীবনের এক মহান শিক্ষা নিয়ে আসে। এই আনন্দের দিনে আমি ভরাডোবা ইউনিয়নের প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, “৩নং ভরাডোবা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে আমি সদা প্রস্তুত।”
আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি সবাইকে ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।