কাজী কেয়া
পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের মহিমার আবহেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার-এর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। টঙ্গী ও গাজীপুর অঞ্চলের স্থানীয় সংবাদকর্মী ও সামাজিক সংগঠক কাজী কেয়া এক বার্তায় তাঁর এই উদ্বেগের কথা জানান এবং আরিফ হাওলাদারের দ্রুত ও পূর্ণ রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
এক বিবৃতিতে কাজী কেয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার ভাইয়ের অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত দান করুন এবং দ্রুত সুস্থ করে আবারো জনগণের সেবায় ও রাজপথের সংগ্রামে সক্রিয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।” তিনি টঙ্গী ও গাজীপুরবাসীসহ দলের সকল স্তরের নেতাকর্মী ও সর্বসাধারণকে আরিফ হাওলাদারের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
এদিকে আগামীকাল ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে টঙ্গী ও গাজীপুরের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাজী কেয়া।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারেন, এটাই হোক এই ঈদের মূল প্রেরণা। একই সাথে তিনি ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীকে অসুস্থ নেতা আরিফ হাওলাদারের সুস্থতার জন্য দোয়ায় শরিক হওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করেন।