বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কামাল খান
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কামাল খানকে সংবর্ধনা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) বিকেল ৪টায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ, জেলা ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুবের আহমদ সার্জন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক দেওয়ান মতিউর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের জেলা প্রতিনিধি আশিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সেবুল রেজা, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুউদ্দিন রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের সিলেট সদর প্রতিনিধি ও সংগঠনের জেলা সদস্য, শিহাব উদ্দিন, এস কে টিভির পরিচালক আব্দুল আহাদ, সংগঠনের বিভাগীয় সদস্য বদরুল আলম, জেলা সদস্য আবুল কালাম এবং সংগঠনের উপজেলা সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম,সাবেক সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সদস্য ও দৈনিক তালাশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ,সাংবাদিক মোঃ নুরুল ইসলাম,সাংবাদিক নিজাম উদ্দিন, সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সংগঠনের কার্যক্রম ভালো করে পরিচালনা করার জন্য সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন কে অতিথি সহ সবাই মিলে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com