বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির মতবিনিময় ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ আকাশ আহমেদ স্টাফ রিপোর্টারঃ-
ময়মনসিংহে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে “মতবিনিময় ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
​ ৬ জুন শনিবার স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব উম্মে হাবীবী মীরা। তিনি তাঁর বক্তব্যে ইউনিয়ন পর্যায়ের প্রশাসনিক গতিশীলতা রক্ষা এবং গ্রামীণ জনপদের উন্নয়নে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান।
​বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন।
​আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ও উৎসবমুখর পরিবেশে পরিচয়পত্র বিতরণ করা হয়। এ সময় ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​উপস্থিত বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচয়পত্র বিতরণের এই উদ্যোগ কর্মকর্তাদের কাজের স্বীকৃতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com