বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মফস্বল সাংবাদিকতায় ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’পেলেন হারিছ আলী

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

কামাল খান
‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’
সিলেটে প্রথমবারের মতো সাংবাদিক হারিছ আলী সহ ছয়জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয়,মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬’।
শুক্রবার রাতে নগরীর একটি হোটেল মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পদকপ্রাপ্তদের হাতে এই অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন অতিথিরা।
সিলেটের সুধীজনের উপস্থিতিতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিনজন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজন সাংবাদিককে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা( ফরেন অ্যাডভাইজারি কাউন্সিল) ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র অহিদ আহমদের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আলমের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট সিলেটের আঞ্চলিক কমিশনার,ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস সহ অনেক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com