বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু।।

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের ফুলবাড়ীতে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। স্থানীদের চেষ্টায় সন্ধ্যা ৭টায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত নবম শ্রেণির শিক্ষার্থী আবির চন্দ্র রায় বিপ্লব (১৫) উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল শেনোড়া গ্রামের ভ্যানচালক বিজন চন্দ্র রায়ের ছেলে এবং জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর থেকেই ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম পুকুরে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে রংপুর থেকে বিশেষায়িত ডুবুরি দলকে খবর দেওয়ার হয়। এরইমাঝে পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের শিবু সরকার ও স্বপন নামে দুই ব্যাক্তি পুকুরে নেমে উদ্ধার করতে সক্ষম হয়। তৎক্ষনাত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আবিরসহ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করে। সহপাঠীরা সবাই সাঁতরে অপর পাড়ে পৌঁছে গেলেও আবিরকে খুজে পায়নি তারা। পরে সহপাঠীরা তাকে খুঁজতে শুরু করে এবং পুকুরপাড়ে তার সাইকেল, স্কুলব্যাগ,শার্ট ও জুতা পড়ে থাকতে দেখে। বিষয়টি দ্রুত বিদ্যালয়ের শিক্ষকদের জানানো হলে তারা উপজেলা ফায়ার সার্ভিস কে খবর দেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুরে জাল ফেলে এবং বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি শুরু করে ব্যর্থ হন, এদিকে রংপুর বিশেষায়িত ডুবুরি দলকে খবর দেওয়া হয়। কিন্তু ডুবুরি আসার আগেই সন্ধা ৭টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সমির চন্দ্র প্রামাণিক জানান, বিদ্যালয়ের এক অফিস সহকারীর মৃত্যু হওয়ায় তার জানাজায় অংশ নিতে দুপুরের দিকে অধিকাংশ শিক্ষক বিদ্যালয়ের বাইরে ছিলেন। টিফিনের সময় এ সুযোগে আবিরসহ কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। পরে আবির নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর আগেও এই পুকুরে দুর্ঘটনা ঘটেছে। পুকুরটি ভরাটের বিষয়ে এলাকার সুধীজন, প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা নানাভাবে উদ্ধারের চেষ্টা করেছেন। পরে ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছিল। সন্ধ্যার দিকে স্থানীয়রা উদ্ধার করেন। নিহতের স্বজনরা এসেছেন। এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com