বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে টঙ্গীতে যুবদলের শোডাউন

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
এরই অংশ হিসেবে আজ সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
দুপুরে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি।
শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দিয়ে মহড়া দেন, যা মুহূর্তেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। শোভাযাত্রা শেষে মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।
এই শোডাউন ও মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, “নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত।”
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com