বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ পলাশ সরকার
গাজীপুর মহানগর প্রতিনিধি

টঙ্গীতে অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিকদলের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান। উপস্থিত ছিলেন এ সময় টঙ্গী পূর্ব থানা ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু, ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী দাউদসহ বিএনপি, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে আলমগীর পাঠান বলেন, সম্প্রতি ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং কয়েকজন রাজনৈতিক নেতার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, কারখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে সাংবাদিকদের সামনে স্পষ্ট করেছেন যে, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে কারখানায় গেলেও তারা কোনো ধরনের ভাঙচুর, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। বরং কারখানার ওয়েস্টেজ বা পরিত্যক্ত মালামাল বিক্রির বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী দাউদ, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। নেতারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তব্যে নেতারা বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে আস্থাশীল। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা আইনবিরোধী কর্মকাণ্ডকে তারা কখনো সমর্থন করেন না। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি প্রচারিত ভিডিওসহ পুরো ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্তের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com