বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপনের সাড়ে তিন মাস পর মারা গেলেন শিমুল

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিহাব আহম্মেদ-পাবনা জেলা প্রতিনিধি:
মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপন করেও শেষ রক্ষা হলো না। সাড়ে তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন পাবনার সুজানগর উপজেলার ২৬ বছরের যুবক শিমুল। আজ ২০ জুলাই দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত শিমুল সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিমুল কিডনি জটিলতায় ভুগছিলেন।
সন্তানের জীবন বাঁচাতে গর্ভধারিণী মা নিজের একটি কিডনি দান করেন। সাড়ে তিন মাস আগে শিমুলের শরীরে এই কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। কিডনি প্রতিস্থাপনের পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে সব চেষ্টা ও মায়ের করুণ আত্মত্যাগকে ব্যর্থ করে দিয়ে আজ তিনি মৃত্যুবরণ করেন। শিমুলের আকস্মিক মৃত্যুতে তাঁর নিজ গ্রাম চরদুলাইসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা ও পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com