বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন; দায়িত্ব নিচ্ছেন স্পিকার

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মনির হাসান (জীবন)

দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক জল্পনা ও নানামুখী চাপের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) বিকেলে জাতীয় সংসদের সচিবালয়ে তার স্বাক্ষর করা পদত্যাগপত্রটি জমা দেওয়া হয়।পরবর্তীতে সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির এই আকস্মিক পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।লিখিত ইস্তফাপত্রে মোহাম্মদ সাহাবুদ্দিন তার আকস্মিক এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে তীব্র শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতার পাশাপাশি সম্প্রতি তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন। এই ব্যাধির কারণে তিনি মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে ফেলছেন, যা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার স্বার্থে তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে চিকিৎসারত অবস্থায় গোপন ফোনালাপের তথ্য ফাঁসের পর থেকেই বর্তমান সরকারের বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির ওপর পদত্যাগের তীব্র মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছিল।উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় নতুন কোনো রাষ্ট্রপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক দায়িত্ব পালন করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com