বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরের টঙ্গীতে জুলাই হত্যাকান্ড বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় টঙ্গী গাজীপুরা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাসের।
অ্যাডভোকেট আলী নাসের বলেন, জুলাই হত্যাকাণ্ডসহ অতীতের বিভিন্ন ঘটনায় যাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের অনেকেই এখনও আইনের আওতার বাইরে রয়েছেন। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ সময় অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
গাইবান্ধায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলী নাসের বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের নাম উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৭০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত কিরণ। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং গাজীপুরা ২৭ নম্বর এলাকার ওলামা লীগের নেতা মাওলানা ইসমাঈল, গাছা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমসহ সংশ্লিষ্টদের সম্পদের হিসাব তদন্ত করে দুদকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
একই সঙ্গে গাছা ও টঙ্গী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আরমান হোসেন, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম, এনসিপি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ কাশেম মাস্টার, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের সদস্যসচিব মো. ওমর ফারুক, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক আকাশ ঘোষসহ প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com