বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর

গাজীপুর, ৫ আগষ্ট ২০২৬: টঙ্গীর গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগাড় স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ঠা আগষ্ট) রাত সাড়ে আটটায় টঙ্গী কনভেনশন হল সেন্টারে এই সভার আয়োজন করা হয় ।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থাপনা করেন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আবদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বি এম শামীম। মোহাম্মদ মিন্টু, মো. মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় মোহাম্মদ শিশিসহ বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ এবং টঙ্গী বাজার ব্যবসায়ী ও ৫৫,৫৬,ও ৫৭ নং ওয়ার্ড এর বাড়িওয়ালা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে এই প্রস্তাবিত ভাগাড়ের আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কথা তুলে ধরেন। তারা বলেন, এর পাশেই রয়েছে আন্তর্জাতিক মানের আর্চারি স্টেডিয়াম, নির্বাচন কমিশন কার্যালয়, প্রাচীন টঙ্গী বাজার এবং অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা । এজন্য এই স্থানে ময়লার ভাগাড় তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা ।
বক্তারা আরও জানান, এই অঞ্চলে ভাগাড় স্থাপন করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে, যা এলাকার সার্বিক জীবনযাত্রা ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ । উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অতীতেও বিভিন্ন স্থানে অবৈধভাবে ময়লা ফেলার ঘটনা ঘটেছে, যার ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে 。
সভার শেষে বক্তারা এই প্রস্তাবিত ভাগাড় অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে জোর দাবি জানান এবং টঙ্গীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন না করার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com