বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ৪৩ নং ওয়ার্ডে যুবদলের দোয়া ও আলোচনা সভা

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

​কাজী কেয়া
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের ‘আলোর পথে যুব সংগঠন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
​প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের এই ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদদের দেখানো পথ ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি বৈষম্যহীন, সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
​আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com