মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:
রাজপথের সেই সাহসী দিনগুলো
আল জাজিরার “জুলাই ৩৬” শীর্ষক অনুসন্ধানমূলক ডকুমেন্টারিতে উঠে এসেছে রাজপথের সেই কঠিন সময়ের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। সেখানে দেখা যায়—তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময়ে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ভাই নিজে রাজপথে নেতৃত্ব দিচ্ছেন।
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হাতে “খালেদা জিয়ার মুক্তি চাই” ও “শেখ হাসিনার পদত্যাগ চাই” লেখা ব্যানার-ফেস্টুন—দাবি আদায়ের আন্দোলনে সরব পাপ্পু রাজপথের সেই দৃশ্যই যেন বলে দেয়, দুঃসময়ে তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন।
গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূল সময়ে মামলা, হামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নানা হয়রানির পরও তিনি পিছিয়ে যাননি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবনের ঝুকি উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি স্বশরীরে উপস্থিত থেকেছেন। বিএনপির দুঃসময়ে রাজপথে থাকার মূল্যও তাকে কম দিতে হয়নি। দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তার নিজের জীবন এবং পরিবারের ওপর দিয়ে বয়ে গেছে নানা ঝড়-ঝাপটা। তবুও ভয় কিংবা চাপ তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। ইতিহাস সাক্ষী—দুঃসময়ে কে পাশে ছিল, আর কে ছিল না। সময় বদলায়, ক্ষমতা বদলায়; কিন্তু ত্যাগের ইতিহাস মুছে যায় না। আল জাজিরার সেই ডকুমেন্টারির দৃশ্য যেন পাপ্পু দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরই একটি দৃশ্যমান দলিল—দুঃসময়ে তিনি রাজপথে ছিলেন, নেতা-কর্মীদের পাশে ছিলেন। ভিডিওতে পাপ্পু মিছিল দেখা যাবে ২ মিনিট ২৪ সেকেন্ডে। দুঃসময়ের রাজপথের সৈনিকদের ইতিহাস কখনো মুছে যায় না। ত্যাগের রাজনীতি একদিন না একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নেয়।