বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহ পাঁচ দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): নেসকোর প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ‘শোষণ’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। (১১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিসংবলিত লিফলেট পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য স্বল্প রেট নির্ধারণ এবং ভ্যাটের হার কমানো। স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিলটি জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, “মানুষের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। উত্তরের এই জেলাকে উন্নয়নশীল জেলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও জোরালো বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সহসভাপতি মাহাবুব আলী টুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com