বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত আলোচনা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।
শনিবার (১৫ আগস্ট) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শওকত হোসেন সরকার বলেন, “আমরা আশা করেছিলাম, চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আজ ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অসুস্থ বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময়ের অনেক নেতা দেশ ছেড়েছেন বা আত্মগোপনে রয়েছেন ও জনগণের কাছে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শওকত সরকার বলেন, “খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আমাদের প্রেরণা।তার মৃত্যুতে যে শোক সৃষ্টি হয়েছে, সেই শোককে শক্তিতে রূপ দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা প্রাণপণ চেষ্টা করছি। ‘সবার আগে বাংলাদেশ’ ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমাদের দৃঢ় শপথ নিতে হবে।”
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, হান্নান মিয়া হান্নুসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান এলিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com