বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বীরগঞ্জে ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট শনিবার সকাল ১১ বিদ্যালয় ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তামজিদ আহম্মেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ মোঃ ওবায়দুল হক, সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম (মিলন), মাধ্যমিক শাখার ইনচার্জ শিক্ষক মোঃ সুরুজ্জামান, প্রতিষ্ঠানের জিএম মোঃ রুবেল ইসলাম প্রমুখ।
এসময় অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল টি ২০২১ সালে যাত্রা শুরু করে। এই বিদ্যালয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থী ১৮ জনের মধ্যে কৃতকার্য হয়েছিল ১৫ জন। ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে জিপি এ- ৫ পেয়েছিল ২জন, ১জন অকৃতকার্য হয়েছিল। ২০২৬ সালে ৭২ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে জিপি এ- ৫ পেয়েছে ২৫ জন। এদের মধ্যে গোল্ডেন পেয়েছে ১১ জন। এ গ্রেড প্রাপ্ত হয়েছে ৩৩ জন, এ মাইনাস প্রাপ্ত হয়েছে ১২ জন এবং বি গ্রেডে ২জন কৃতকার্য হয়েছেন।
তিনি বিদ্যালয়ের এই ক্রমবর্ধমান সাফল্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিবহনের ড্রাইভার ও তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীগণসহ সকল শুভাকাঙ্কিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জনিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com