বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের ব্যতিক্রমী আয়োজন

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মোঃ মহাসিনঃ
গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মবার্ষিকী পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। ৮২তম জন্মবার্ষিকীর সংখ্যা মিল রেখে ৮২ জন কুরআনের হাফেজের মাধ্যমে- একই সঙ্গে সম্মিলিত সুরে পবিত্র কুরআনের সূরা ইখলাস ৮২ বার পাঠ করা হবে। সেই সাথে পাঁচ খতম পবিত্র কুরআন তেলাওয়াতের পরিসমাপ্তি করে দোয়া-মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে। এতে অংশগ্রহণ করবেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী।

আগামীকাল রোববার (১৬ আগস্ট) শহীদ জিয়ার মাজারে এ কুরআন খম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করবেন বাংলাপোষ্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। পরিচালনা করবেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা। মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার জানান, তাদের এই আয়োজনের সংবাদে খুশি হয়ে কুরআন খতমসহ সার্বিক কার্যক্রমে শরিক হয়েছেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, যুক্তরাজ্য লন্ডন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কানাডা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী ও সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু প্রমুখ।
এ বিষয়ে মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাকে সম্মান জানিানো ও তাঁর মাফিরাতের জন্য আল্লাহর নিকট বিশেষ দোয়া করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com