বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে বর্জ্য ও ময়লা-আবর্জনা দ্রুত অপসারণে মানবিক উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও সংগঠক মোহাম্মদ আজগর আলী। তাঁর একক সহযোগিতায় ওয়ার্ডের পাঁচটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে হাজারী লেনের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাঁচটি পূজামণ্ডপে বর্জ্য ফেলার জন্য পলিথিন বিতরণ করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় মণ্ডপের আশপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবাণুমুক্ত করার উদ্যোগও নেওয়া হয়।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু পরিবেশ রক্ষাই নয়, সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধেরও দৃষ্টান্ত। উৎসব শেষে যাতে ময়লা-আবর্জনা ছড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ আজগর আলী বলেন, ‘আমার কাছে ধর্ম কোনো বিষয় নয়, আমি প্রথমে মনে করি আমি একজন মানুষ। একজন মানুষ হয়ে মানুষের সেবা করব না, তা তো হয় না। হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, তেমনি মানুষও এক রকম নয়; সবার মত ও পথ ভিন্ন হতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক কিছুতেই সমস্যা নেই, আমি শুধু একটি বিষয়কে সমস্যা হিসেবে দেখি—আমাদের মধ্যে মতের পার্থক্য। আমরা যদি সবাই বিভাজন ও বৈষম্য ভুলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের কাজে এগিয়ে আসি, তাহলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা কঠিন নয়।’
সামনের নির্বাচন প্রসঙ্গে আজগর আলী বলেন, জনগণ চাইলে তিনি অবশ্যই জনগণের হয়ে নির্বাচনে অংশ নেবেন। তবে নির্বাচন করবেন কি না, জয়ী হবেন নাকি পরাজিত হবেন—তা তাঁর কাছে মুখ্য নয়।
তিনি বলেন, ‘নির্বাচন করি বা না করি, জয়ী হই বা পরাজিত হই—মৃত্যুর আগ পর্যন্ত আমি জনগণের পাশে থাকতে চাই। ৩২ নম্বর ওয়ার্ডের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের কাছে আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করার সুযোগ দেন।’
ধর্মীয় উৎসবকে ঘিরে পরিচ্ছন্নতা ও জনসেবামূলক এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com