বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ করা হয়েছে।।

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হুমায়ুন কবির এর পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” কর্মসূচির অধীন মৃত রক্ষণাবেক্ষণ (অফ-পেমেন্ট) কাজে নিয়োজিত এল.সি.এস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানায়, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩১ জন মহিলা কর্মী তাদের সঞ্চয়ের চেক গ্রহন করেন। প্রতিজনে ৩ বছরে তাদের সঞ্চয়ের ১ লক্ষা ১১ হাজার টাকা করে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com