বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

রাজধানী উত্তরায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা।

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শাহীন মির্জা:
পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং শিশু-কিশোরদের কোরআন মুখস্ত করার প্রতি উৎসাহিত করতে রাজধানী উত্তরায় অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা ।
তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা এলাকা থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়।
হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রকল্প পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসীর সভাপতিত্বে এবং প্রতিযোগিতার পরিচালক মাওলানা এ এম এম কামালুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন—“আজ আনন্দের কারণ হচ্ছে, আমরা আজ কুরআন নিয়ে আলোচনা করছি, কুরআনের হিফজ নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। আল-কুরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করা হয়েছে।”
তিনি বলেন,“আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের হাফেজে কুরআন, সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের ওলামায়ে কেরাম। আমরা শিশুদের মধ্যে কুরআন মুখস্থ করার উৎসাহ এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাই।”
এ আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মাওলানা আব্দুল হালিম আরও বলেন—“আগামী দিনের নগরপিতা যিনি হবেন, আমরা দেখব তিনি কুরআন তিলাওয়াত করতে পারেন কি না। আমরা সৎ মানুষ চাই, যারা আলেম-ওলামাদের সম্মান করবেন তাদের চাই। আমরা এমন নেতৃত্ব চাই, যারা সমাজের সবচেয়ে বড় সমস্যা—মাদক, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কথা বলবেন এবং এগুলো নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন,মাহবুবুল আলম,৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক, প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের মাহফুজুর রহমান, ৫৪ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম এবং ৪৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম।
প্রতিযোগিতার বিচারকার্যে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ মোট ২৮ জন বিচারক।
কুরআনের প্রতি শিশু-কিশোরদের ভালোবাসা তৈরি, হিফজে উৎসাহ দেওয়া এবং একটি কুরআনভিত্তিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়েই অনুষ্ঠিত হলো এই আয়োজন।
এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে উত্তরার এই হিফজুল কোরআন প্রতিযোগিতা যেন কুরআনের আলোয় আলোকিত আগামী বাংলাদেশেরই এক প্রত্যাশার বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com