বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আনসুর উদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
সোমবার (৩১ আগস্ট) সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ রাঙ্গুনিয়ার প্রবাসী নেতাকর্মীরা।
বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় অভিভূত হয়ে ভিপি আনসুর উদ্দিন বলেন, পবিত্র মক্কা-মদিনার ভূমিতে এসে আল্লাহর ঘরে ইবাদত করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্য এবং দেশবাসীর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করব। একই সঙ্গে রাঙ্গুনিয়াবাসীর জন্যও বিশেষ দোয়া কামনা করব।
তিনি আরও বলেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আগামী দিনে রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দল যদি তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে রাঙ্গুনিয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন।
পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন—এ জন্য রাঙ্গুনিয়াবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া কামনা করেন ভিপি আনসুর উদ্দিন।
এদিকে, সৌদি আরবের প্রবাসী নেতাকর্মীরা বলেন, ভিপি আনসুর উদ্দিন দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করেছেন। তার সৌদি আরব আগমন উপলক্ষে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি রাঙ্গুনিয়া ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com