মোঃ আকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঝুম বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে অংশ নেয় ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ভালুকা শাখা ও ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা শাখা।
এ সময় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ভালুকা শাখার সভাপতি মোঃ আতিকুল্লাহ পাঠান, সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদল মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম পাঠান, সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।