বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের জন্মদিন আজ, বিভিন্ন মহলের শুভেচ্ছা

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

​কাজী কেয়া
জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগরের অন্তর্গত টঙ্গী পূর্ব থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের শুভ জন্মদিন আজ। যুবনেতার জন্মদিনে টঙ্গী পূর্ব থানা যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
​নেতাকর্মীরা জানান, নাজমুল হোসেন মণ্ডল একজন রাজপথের লড়াকু সৈনিক এবং তরুণদের অনুপ্রেরণা। টঙ্গী পূর্ব থানা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা প্রশংসার দাবিদার।
​জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দলীয় নেতৃবৃন্দ বলেন, “টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রাণভোমরা, রাজপথের সাহসী ছাত্রনেতা থেকে যুবনেতায় পরিণত হওয়া নাজমুল হোসেন মণ্ডলের জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি, আগামী দিনেও তিনি যুবসমাজকে সাথে নিয়ে দেশ ও দলের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।”
​এদিকে নিজের জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুবনেতা নাজমুল হোসেন মণ্ডল। তিনি আগামী দিনেও টঙ্গী পূর্ব থানা যুবদলকে আরও শক্তিশালী করতে এবং দলের যেকোনো কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com