বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঢাকা শহর কি অটোরিকশার কাছে জিম্মি?

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজধানী ঢাকা আজ যানজটের নগরীতে পরিণত হয়েছে। এই যানজটের অন্যতম বড় কারণ হলো নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল। রাজধানীর প্রধান সড়কগুলোতে হাজার হাজার অটোরিকশা এমনভাবে চলাচল করছে যে সাধারণ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, আগামী মাস থেকে প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। আবার শোনা যাচ্ছে, কিছু অটোরিকশাচালক এ সিদ্ধান্ত মানবেন না এবং আন্দোলনের হুমকিও দিচ্ছেন।
আমার প্রশ্ন—রাষ্ট্রের আইন কি সবার জন্য সমান নয়? কোনো গোষ্ঠী কি আন্দোলনের হুমকি দিয়ে রাজধানীর সড়কব্যবস্থা জিম্মি করে রাখতে পারে?
আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু অভিযান চালিয়ে এই সমস্যা সমাধান হবে না। এটিকে পরিকল্পিত ও কৌশলগতভাবে মোকাবিলা করতে হবে। প্রথমে প্রধান সড়ক সম্পূর্ণ অটোরিকশামুক্ত করতে হবে, এরপর পর্যায়ক্রমে বিকল্প ব্যবস্থা চালু করতে হবে এবং অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
আমি নিজেই গ্রামের বাড়িতে টিনের কাজের জন্য দুইজন মিস্ত্রি খুঁজে পাইনি। দুই হাজার টাকা মজুরি দিয়েও শ্রমিকের সংকট ছিল। অথচ ঢাকার রাস্তায় অসংখ্য তরুণ অটোরিকশা চালাচ্ছেন। এটি আমাদের কর্মসংস্থানের ভারসাম্যহীনতারও একটি বড় উদাহরণ।
অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যানজট বাড়ছে, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছেন না, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন মূল্যবান সময় নষ্ট করছেন।
আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কোনো চাপ, হুমকি বা অরাজকতার কাছে রাষ্ট্র নতি স্বীকার করতে পারে না। রাজধানী ঢাকাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হলে প্রধান সড়কে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজধানী চলবে আইন অনুযায়ী, কোনো গোষ্ঠীর ইচ্ছা অনুযায়ী নয়।

— মোঃ জহিরুল ইসলাম হামিদ ✍️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com