বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

কাঁচা মরিচের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী, ‘কৃষি মন্ত্রণালয় ভালো জানে’

প্রথম ঢাকা অনলাইন ডেস্ক / ১৯৮ Time View
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা নয়।’

শনিবার (০১ জুলাই) বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র‌্যালির আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’

কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে।

যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।’
ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুদ) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে।

এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।’
সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে তিনি র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র‌্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com