বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে প্রতারণা এনআইডি কার্ড উদ্ধার

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকার বিনিময়ে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে।
উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মিলন হোসেন (৪৫) এর কাছ থেকে ৫২ জন মহিলার ছবি সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে মিলনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২টি ছবি সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। মহিলারা অভিযোগ করেন তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন। সে সময় সেখানে উপস্থিত কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান,একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে ৫২টি ছবি সহ এনআইডি কার্ড বের করে দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেবে বলে এ
গুলো নিয়েছে বলে শিকার করে। তিনি আরো জানান মিলন প্রতারক চরিত্রের,ইতো পূর্বে হত্যা,মাদক সহ বিভিন্ন মামলার আসামি ও জেলও খেটেছে।
এনআইডি কার্ডগুলো উদ্ধারকালে উপস্থিত ছিলেন, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরো জানান,অভিযুক্ত মিলন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে একটি দলের হয়ে কাজ করেছেন বলে জানতে পেরেছি। এনআইডি কার্ড উদ্ধারকালে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহ সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান,আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে,এ ঘটনায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য,এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোন ফ্যামিলি কার্ড দেয়ার সরকারি নির্দেশনা আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com